Site icon নরসিংদী জিলাইভ | truth alone triumphs

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে নিহত ১

জমি নিয়ে বিরোধে নিহত ১ – নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে নিহত ১

 

নিহত আইন উদ্দিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন— নিহতের ভাই মাইন উদ্দিন, সাথী আক্তার এবং শাহাব উদ্দিন।

 

 

নিহতের ভাই মাইন উদ্দিন জানান, প্রায় একমাস ধরে তাদের প্রতিবেশী রফিকুলের সাথে বসতভিটা নিয়ে বিরোধ চলছে। এই জেরে প্রতিপক্ষ রফিকুল দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা করে। হামলায় তার ভাই গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইন উদ্দিনের মৃত্যু হয়।

 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version