Site icon নরসিংদী জিলাইভ | truth alone triumphs

নরসিংদী জেলার অভ্যুদয়

নরসিংদী জেলার অভ্যুদয়

আমাদের আজকের আলোচনার বিষয় নরসিংদী জেলার অভ্যুদয়।

 

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র – নরসিংদী জেলা

 

নরসিংদী জেলার অভ্যুদয়:-

পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর রাজা নরসিংহ স্থাপন করেছিলেন। ইতিহাসবিদরা নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন।

এক সময়ে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অর্ন্তভূক্ত ছিল। এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খাঁ। তারপরে জমিদার ছিলেন তার উত্তরসূরি হয়বতনগর দেওয়ান সাহেব বাড়ির জমিদারগণ। জমিদারী প্রথা বিলুপ্তির প্রাক্বালে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খাঁ, আয়শা আক্তার খাতুন, ফরকুন্দা আক্তার খাতুন ও সৈয়দ আবদুল্লাহ।

জমিদারী প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা। ১৯৭৭ সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয়। সরকার ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা-এই ৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে।

 

সিধেন সাহার জমিদার বাড়ি – নরসিংদী জেলা
Exit mobile version