খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই সেপ্টেম্বর ২০২৪, ৬:৮ পিএম

নরসিংদীর কারাগারের লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে সেনাবাহিনী।
আজ সোমবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নরসিংদী সদর মডেল থানা-পুলিশের কাছে এসব গোলা বারুদ হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত ) সামিউল হকের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করেন।

এসময় লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত ডোবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদ এর নেতৃত্বে ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল ৫৮২ রাউন্ড গোলাবারুদ জব্দ করে। এছাড়াও একটি ভাঙ্গা অ্যামুনেশন বক্সও জব্দ করা হয়। এদিকে পুলিশের ধারণা, এসব গোলা বারুদ গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া।
মন্তব্য